editor
প্রকাশিত: 8:22 PM, May 2, 2023
মিউনিখ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুরার মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হয়েছেন কামাল বেপারী। জার্মানির মিউনিখ শহরে রোববার একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগ মিউনিখ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি মুরার মাহামুদ বেপারী। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া ও মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল বেপারী।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন- ফরিদ মিয়া, কামাল মিয়া, আবুল খায়ের মিয়া, লিটন বেপারী, জহিরুল হক, শিশির আহমেদ, রুমানা আক্তার, সূর্য কান্ত ঘোষ, বাপ্পি তালুকদার, শেখ রেদোয়ান, লিখন খান ও জার্মান সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আউয়াল খান প্রমুখ।
সম্মলনে বক্তারা জাতির পিতার জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান মিউনিখ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে মুরার মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল বেপারীর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সেরাকণ্ঠ তারকা এসএম লুৎফর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজুতী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন