editor

প্রকাশিত: 8:42 PM, May 2, 2023

তুরস্কের জাতীয় যুদ্ধ বিমানের নাম ঘোষণা করলেন এরদোগান

তুরস্কের জাতীয় যুদ্ধ বিমানের নাম ঘোষণা করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির জাতীয় যুদ্ধ বিমানের নাম ঘোষণা করেছেন। টিএফ-এক্স নামে পরিচিত পঞ্চম প্রজন্মের এ যুদ্ধ বিমানের জাতীয় নাম দেওয়া হয়েছে ‘কান’ (KAAN)।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সোমবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট এরদোগান। রাজধানী আঙ্কারায় ‘ভবিষ্যতের শতাব্দী’ (সেঞ্চুরি অব দ্য ফিউচার) শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই)। ‘কান’ বিমানের উড্ডয়ন উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তুর্কি নেতা বলেন, স্থল, সমুদ্র ও সাবমেরিন, আকাশ এবং মহাকাশ- প্রতিটি ক্ষেত্রে এখন রয়েছে তুরস্ক।

প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, বিমানটির নাম দিয়েছেন তুরস্কের ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) নেতা ডেভলেট বাহসেলি।

‘কান’ একটি ঐতিহাসিক টাইটেল (উপাধি), যা তুর্কি ও মঙ্গোলীয় শাসকরা ব্যবহার করতেন।

সম্প্রতি তুরস্ক বেশ কিছু প্রতিরক্ষা ও প্রযুক্তি পণ্য- যেমন স্যাটেলাইট আইএমইসিই, যুদ্ধজাহাজ টিসিজি আনাদুলু, প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আলতায়ে এবং মাল্টিরোল হেলিকপ্টার গোকবে উন্মোচন করেছে।

এ প্রসঙ্গে এরদোগান জোর দিয়ে বলেন, ভবিষ্যতের জন্য আরও ভাল প্রকল্প রয়েছে।

‘যদি আমরা আজ তুরস্কের ‘সেঞ্চুরি অব দ্য ফিউচার’-এর কথা বলি, তাহলে আমরা প্রতিরক্ষা শিল্পে যে সাফল্য অর্জন করেছি সেটা এর একটি বড় অংশ। যা আমাদের নিরাপত্তা নিশ্চিত এবং সাধারণ ভ্রমণের ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি- উভয়কেই বুঝায়,’ বলেন তুর্কি নেতা।

এরদোগান বলেন, কয়েক বছরের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করবে ‘কান’ এবং তুর্কি সেনাবাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত হবে।

প্রসঙ্গত, পঞ্চম প্রজন্মের এ বিমানটি তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নির্মিত তুর্কি সেনাবাহিনীর পুরানো এফ-১৬ এর স্থলাভিষিক্ত হবে।

এরদোগান বলেন, এই বিমানের মাধ্যমে তুরস্ক এই ধরনের প্রযুক্তিসম্পন্ন পাঁচটি দেশের মধ্যে একটি হয়ে উঠবে।

বিমানটি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৬ সালে। চলতি বছরের মার্চ মাসে এটির পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন