editor
প্রকাশিত: 1:16 PM, May 3, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনকে আরও তিন হাজার কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই চালানে অত্যাধুনিক রকেট, হাউইটজার কামান ও গোলাবারুদ পাবে ইউক্রেন।
পেন্টাগনের এক কর্মকর্তা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, ইউক্রেনকে এবার হাইড্রা ৭০ আনগাইডেড রকেট দেওয়া হবে। এই অস্ত্র যুদ্ধবিমান থেকে ছোড়া যায়।
এছাড়া হিমরাস রকেট সিস্টেম থেকে ছোড়া যায় এমন রকেটও দেওয়া হবে। ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের কাজে তা ব্যবহার করা হবে।
মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরি ভিত্তিতে এই অস্ত্রগুলো দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে। তাই ইউক্রেনের হাতে তাড়াতাড়ি এসব অস্ত্র পৌঁছে যাবে। এছাড়া ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১০৯ কোটি ডলারের গোলাবারুদ ইউক্রেনকে দেবে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ জানিয়েছেন, তারা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছেন। এজন্য অস্ত্র, গুলি, গোলা পাওয়াটা খুবই জরুরি।
রাশিয়ার সিদ্ধান্ত
এদিকে রাশিয়াও ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন প্রত্যাঘাত করতে পারে ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন, এখন খুব কম সময়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে, এমন অস্ত্র বানানোটা খুবই জরুরি। সূত্র: ডয়চে ভেলে
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন