editor
প্রকাশিত: 6:43 PM, May 4, 2023
ছাত্র ও যুব সমাজ কে সাথে নিয়ে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে সিসিকের ২০নং ওয়ার্ডের মজুমদারপাড়া এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই প্রচারণা করেন তিনি। জমজমাট প্রচারণায় উৎসবের আমেজ বইছে কাউন্সিলর পদপ্রার্থী কর্মী-সমর্থকদের মধ্যে।
প্রচারণার সময় মিঠু তালুকদার বলেন, ‘এই সিলেট শহর আমাদের প্রাণের শহর। এই শহরে বিশেষ করে এই ২০ নং ওয়ার্ডে আমার বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। আমাদের ওয়ার্ডকে সুন্দর হিসেবে গড়ে তুলতে হবে। ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে। বর্তমানে ওয়ার্ডে মশার সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই। অনেক রাস্তা ভাঙা অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছে। তাই এই সমস্যাগুলোর সমাধান করে ওয়ার্ডকে সচল করব।’ প্রতিটা রাস্তাঘাট পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে।
আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। জাতীয় দিবসগুলো উৎযাপন করাসহ মুরুব্বিদের সাথে নিয়ে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন