editor

প্রকাশিত: 11:18 AM, May 6, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় অনুপ্রেরণা: ঋষি সুনাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় অনুপ্রেরণা: ঋষি সুনাক

ডিএসএস ডেস্ক :: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নিজের দুটি মেয়ে এবং স্ত্রী শেখ হাসিনার ভক্ত বলেও জানান তিনি।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ঋষি সুনাক এ কথা বলেন।

পরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউ আর (শেখ হাসিনা) ইন্সপারেশন ফর আস (আপনি আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা)। কথাটি অনেক বার বলেছেন সুনাক।

সুনাকের দুই মেয়ে শেখ হাসিনার ভক্ত জানিয়ে সাইদা মুনা বলেন, ঋষি সুনাক বলেছেন, তার দুটো ছোট মেয়ে আছে। তারা ও তার স্ত্রী সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত।

হাইকশিনার বলেন, ঋষি সুনাক বলেছেন তার মেয়েরা ভবিষ্যতে যেন এ রকম বড় নেত্রী হয়।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে সাইদা মুনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঋষি সুনাক বলেন, আপনি (শেখ হাসিনা) কি করে আপনার দেশকে এ রকম উচ্চ প্রবৃদ্ধিতে রাখতে পারেন।

বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার বলেন, বৈঠকে ঋষি সুনাক বলেছেন, এত বছর ধরে এটাই আমি ফলো করি, এত সাকসেসফুল ইকোনোমিক লিডার আপনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন রোল মডেল বলে মনে করেন বলেও জানান সাইদা মুনা।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক, কুটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক চমৎকার এবং দু’দেশের সম্পর্কটি পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক।

দু’দেশের সম্পর্কের বিষয়ে ঋষি সুনাকের বক্তব্যের কথা তুলে ধরে সাইদা মুনা বলেন, ঋষি সুনাক নিজেই বলেছেন, আমাদের সম্পর্ক খুবই চমৎকার। আমাদের ৫০ বছরের চমৎকার সম্পর্ক। আগামীতে এ সম্পর্ক আরও ভালো হবে।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কটি কৌশলগত জায়গায় গেছে বলেও মন্তব্য করেন বৃটেনের বাংলাদেশের হাইকমিশনার।

এ প্রসঙ্গে সাইদা মুনা বলেন, বৃটেন বাংলাদেশের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। রাজার সিংহাসন আরোহন অনুষ্ঠানে যোগ দিতে ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যুক্তরাজ্যে এসেছেন। তার মধ্যে মাত্র ৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। যা কুটনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রায় ৩৫ মিনিটের এ দ্বিপাক্ষিক বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়।

সাইদা মুনা বলেন, ঋষি সুনাক বলেছেন, বাংলাদেশ এ বোঝা (বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা) বহন করছে। বৃটেন এটা বুঝতে পারে এটা অনেক বড় সমস্যা।

রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য বৃটেনের প্রধানমন্ত্রী এবং জনগণকে ধন্যবাদ দেন শেখ হাসিনা। রোহিঙ্গা বোঝা এখন অনেক বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ঋষি সুনাক। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বৃটিশ কোম্পানিগুলোর আরও বেশি বিনিয়োগ করতে হবে।

রোহিঙ্গাদের দেখতে ঋষি সুনাককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন