editor
প্রকাশিত: 4:00 PM, May 6, 2023
সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের ধরপাকড় ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি, গ্রেফতার ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর বন্ধের আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, কোন উস্কানী ছাড়াই বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশী তল্লাশীর ঘটনায় সিলেটজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জণমনে আতঙ্ক বিরাজ করতেই মূলত এই ধরপাকড় চালানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। কারণ বিএনপি এই সরকারের অধীনে সিটি সহ সব ধরনের নির্বাচন থেকে বিএনপি বিরত রয়েছে। এরপরও ব্যাপক ধরপাকড় প্রমাণ করেছে এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবেনা। তাই বিএনপি কোনভাবেই এই সরকারের অধীনে নির্বাচনে যাবেনা।
তিনি বলেন, গত মঙ্গলবার থেকে সিলেট নগরীতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। প্রতিদিনই গণহারে গ্রেফতার চলছে। ফলে গ্রেফতারকৃত নেতাকর্মীদের তালিকা দীর্ঘ হচ্ছে। গণতান্ত্রিক দেশে পুলিশের এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন