editor

প্রকাশিত: 5:35 PM, May 6, 2023

এসএসসি ৮৬ ব্যাচ’র বাংলা বর্ষবরণ ও ঈদ আড্ডা অনুষ্ঠিত

এসএসসি ৮৬ ব্যাচ’র বাংলা বর্ষবরণ ও ঈদ আড্ডা অনুষ্ঠিত

সিলেট বিভাগ এসএসসি ৮৬ ব্যাচ সিলেট এর বাংলা বর্ষবরণ ১৪৩০ ও ঈদ আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির হলরুমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ এসএসসি ৮৬ ব্যাচ সিলেট এর আহবায়ক সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু।

এডমিন রেজিস্ট্রেশন চেয়ার রোটারিয়ান মো. দিলওয়ার হসেইন ও আব্দুল ওয়াদুদ তফাদার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ূন মজিদ টিটু, মিজানুর রহমান, মুছা রেজা চৌধুরী, এনামুল হক চুন্নু, আর টি এম এর ট্রাস্টি ড. আহমেদ আল ওয়ালী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুরায়রা ইফতার হোসেন, দেবদুলাল পাল, প্রিন্সিপাল আবিদুর রহমান, প্রফেসর হারিস আলী, এডভোকেট সালেহ আহমেদ হীরা, এডভোকেট জোবায়ের বক্ত, এডভোকেট দিলিপ কুমার কর, সাবেক চেয়ারম্যান সহিদুর রহমান, সেলিম আহমেদ, আফিয়া বেগম, নাসিমা খানম খান, আমিনা বেগম, ছন্দা দে, হাসিনা আজহা চৌধুরী শাপলা, আব্দুল কাদির, আতাউর রহমান, ড. শরদিন্দু ভট্টাচার্য, ডিকে জয়ন্ত, আর টি এম এর এমডি ড. নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল প্রমুখ।

সভাপতির বক্তব্যে সিলেট বিভাগ এসএসসি ৮৬ ব্যাচ, সিলেট এর আহবায়ক সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু বলেন, ৮৬ ব্যাচ এর বন্ধুদের সমন্বয়ে বছরব্যাপী উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা হলো আজ। আমরা এই ব্যাচের মাধ্যমে সিলেট বিভাগে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে জনহিতকর কাজ, বৃক্ষরোপন এবং শিক্ষামূলক কর্মকান্ড পরিচালিত করবো ইনশাআল্লাহ।

তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আর টি এম এর ট্রাস্টি ড. আহমেদ আল ওয়ালীকে বিশেষ সহযোগিতার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে এসএসসি ৮৬ ব্যাচের বন্ধু প্রদীপ দে সহ সিলেটের বিশিষ্ট শিল্পীগণ বৈশাখী ও সিলেটের আঞ্চলিক গান পরিবশেন করেন। এছাড়াও ৮৬ ব্যাচের বন্ধুদের সন্তানদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট বিভাগের ৮৬ বন্ধুদের মধ্যে সরকারী কর্মকর্তা, এডভোকেট, ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষক, চাকুরীজীবি সহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে র‌্যাফেল ড্র ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন