editor
প্রকাশিত: 8:55 PM, May 7, 2023
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে শিক্ষাঙ্গনকে আরো এগিয়ে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে বিশ্বনাথ-ওসমানীনগর অনেক এগিয়ে। বিশেষ করে দয়ামীর ডিগ্রি কলেজের অনেক সাফল্য ও অর্জন রয়েছে। সেই অর্জনকে লালন করে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি দয়ামীর বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তা সংস্কার ও কলেজের শহীদ মিনার নির্মাণের আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার উন্নয়ন সহ দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
এমপি মোকাব্বির খান গত ৬ মে শনিবার দুপুরে দয়ামীর ডিগ্রি কলেজের অডিটরিয়ামে দয়ামীর গ্রামবাসী ও দয়ামীর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার ও দয়ামীর ডিগ্রি কলেজের গর্ভনিংবড়ির সভাপতি নীলিমা রায়হানা’র সভাপতিত্বে ও গর্ভনিং বড়ির শিক্ষানুরাগী সদস্য আবু আলা জুবায়ের আহমদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ গর্ভনিং বড়ির শিক্ষানুরাগী সদস্য ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুরোদ্দয় পাল ঝলক, সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু মিয়া, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, কলেজ গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য সাইস্তা মিয়া, সদস্য ফারুক আহমদ, সমাজসেবী মশাইদ আলী, রোম্মান আহমদ নোমান (মেম্বার), কলেজের অধ্যাপক মিছবা উদ্দিন, অধ্যাপক আলীম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অপর্ণা আচার্য্য, অধ্যাপক শামীম মোল্লা, অধ্যাপক সারজিমা বেগম, অধ্যাপক তানজিনা রহমান, অধ্যাপক পিলু কান্তি দাস, সহকারী লাইব্রেরিয়ান রত্না তালুদার, মৌলভী ইসমাইল আলী, ফারুক আলী, আব্দুল রউফ, জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন-২ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন