editor
প্রকাশিত: 11:55 AM, May 8, 2023
ডিএসএস ডেস্ক :: বাখমুতে লড়াইরত রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ভাগনার সেনাদের আরও অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে মস্কো। রোববার (৭ মে) ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ তথ্য জানিয়েছেন। খবর ডয়চে ভেলে।
গত কয়েকমাস ধরে বাখমুতে ভাগনার সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের প্রবল লড়াই চলছে। সেখানে বহু ভাগনার সেনা নিহত হয়েছে। গত কয়েকদিন ধরেই ভাগনার প্রধান জানাচ্ছিলেন, তাদের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে।
রাশিয়ার তাদের গোলাবারুদ না দিলে সেনাদের বাখমুত থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকিও দিয়েছিলেন তিনি।
প্রকাশ পাওয়া বেশ কয়েকটি ভিডিওবার্তায় ইয়েভজিন বলেছিলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর করে আছে। কিন্তু তাদের কোনো সাহায্য করছে না। গোলাবারুদের অভাবে তার সেনা সদস্যদের মৃত্যু হচ্ছে।
বাখমুত থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। আগামী ১০ মে সেনা ফেরানো হবে বলে জানান তিনি। তারপরই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মস্কো।
প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভাগনার সেনাদের সবরকম সাহায্য করা হবে। তাদের গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন