editor
প্রকাশিত: 4:52 PM, May 8, 2023
আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার এর সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে রবিবার (৭ মে) রাত সাড়ে ৯টায় সিসিকের ২০নম্বর ওয়ার্ডের শিবগঞ্জস্থ মজুমদারপাড়া এলাকাবাসীর সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় মিঠু তালুকদার বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী ২১ জুন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার জন্য আপনাদের পরামর্শ প্রয়োজন আমার। আমি গত ৫ বছর ধরে এই ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে অনেক উন্নয়নের অভাব রয়েছে। ছাত্র ও যুব সমাজের কর্মসংস্থানের অভাব। আপনারা যদি আমাকে পরামর্শ ও সহযোগিতা করে কাউন্সিলর নির্বাচিত করেন তাহলে আমি সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিবো।
তিনি আরো বলেন, সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে সমাজ উন্নয়নে। আমরা যারা তরুণ আছি এখনি আমাদের সময় সমাজের জন্য কিছু করার। তাই এলাকার মুরুব্বী থেকে শুরু করে ছাত্র ও যুব সমাজ ভাইদের প্রতি একটাই অনুরোধ আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এমন একজনকে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করুন যারা আমাদের এই ২০নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে রুপান্তরিত করে।
এলাকার বিশিষ্ট মুরুব্বী মুহিবুর শাকুর সভাপতিত্বে ও সৌরভ দাস ও আবু বকর সিদ্দিকী মিশকাত এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-আব্দুল মালিক শওকত, মো. লুৎফর রহমান, দেলোয়ার হোসেন, সুনাহর আলী, পারেছ আহমদ। ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন-নজরুল ইসলাম, মাসুম খান, নাজমুল আহমদ, আশরাফুল হক, শেখ মো. আমজদ, শেখ মো. আমজদ, লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন