editor
প্রকাশিত: 11:14 AM, May 9, 2023
ডিএসএস ডেস্ক :: রাজধানী কিয়েভসহ ইউক্রেনের দুই-তৃতীয়াংশজুড়ে নতুন বিমান হামলার সাইরেন শোনা গেছে। মঙ্গলবার (৯ মে) ভোরে কিয়েভ এবং মধ্য ও পূর্ব ইউক্রেনের বেশিভাগ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় জরুরি পরিষেবাগুলো মঙ্গলবার ভোরে কিয়েভ এবং মধ্য ও পূর্ব ইউক্রেনের বেশিরভাগ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেছে। পশ্চিমে ভিন্নিত্যা থেকে সমস্ত পূর্ব অঞ্চল এবং দক্ষিণে খেরসন ও কৃষ্ণ সাগরের ওডেসা অঞ্চল পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে।
কিয়েভের কর্মকর্তারা বলেছেন, হামলা প্রতিহত করতে শহরের বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। এর আগে সোমবার ভোরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত চারজন নিহত হন।
জাতিসংঘ জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৮ হাজার ৭৯১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন