editor
প্রকাশিত: 11:52 AM, May 9, 2023
ডিএসএস ডেস্ক :: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদিদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজা থেকে আল জাজিরার সাংবাদিক ইউমনা এল সায়েদ জানান, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ জন নিহতের খবর ঘোষণা দিয়েছে। তবে এতে আহতের সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
সায়েদ বলেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় গাজায় আবাসিক ভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তিনি আরও বলেছেন, হামলায় কারা হতাহত হয়েছে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। শুধু হামলায় ১০ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।
ফিলিস্তিন ইসলামিক জিহাদ মুভমেন্ট ঘোষণা দিয়েছে, মঙ্গলবার বিমান হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- জিহাদ আল ঘানাম, খলিল আল বাহতিনি এবং তারিখ ইজ আল দীন।
গ্রুপটি এক বিবৃতিতে জানায়, তিনজন তাদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে হামলায় নিহত হয়েছেন। তবে কতজন স্ত্রী এবং সন্তান এবং তাদের বয়স কত সেই সম্পর্কে গ্রুপটি বিস্তারিত কিছু বলেনি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন