editor

প্রকাশিত: 5:10 PM, May 9, 2023

সিলেট বিভাগের পৌর মেয়রদের সাথে আনোয়ারুজ্জামান চেীধুরী মতবিনিময়

সিলেট বিভাগের পৌর মেয়রদের সাথে আনোয়ারুজ্জামান চেীধুরী মতবিনিময়

সিলেট বিভাগের বিভিন্ন পৌর মেয়রদের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চেীধুরী।

মঙ্গলবার (৯ মে) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তার ধারাবাহিকতা ধরে রাখতে হলে সাধারণ মানুষের মাঝে আমাদের উন্নয়ন কর্মকান্ডগুলোকে তুলে ধরতে হবে। এজন্য আমাদের জনপ্রতিনিনিদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আগামী ২১ জুন সিসিক নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চেীধুরীর হাতে নৌকা মার্কা তুলে দিয়েছেন। এই নৌকাকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে করতে হবে। তিনি পৌর মেয়রদের নৌকার প্রচারণায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তেব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সিলেট নগরীতে সিলেট বিভাগের প্রত্যেক এলাকার মানুষ বাস করেন। নৌকা প্রতিককে বিজয়ী করতে তাঁদেরকে কাজে লাগাতে হবে। এজন্য পৌর মেয়রদের জোড়ালো ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় সিলেট অনেক পিছিয়ে রয়েছে। এবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে না পারলে আমরা আরও ফিছিয়ে যাবো। তাই আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চেীধুরী বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে আমাকে যে সম্মান দিয়েছেন আমি তার মান রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আমাকে মেয়র নির্বাচিত করলে আমি আপনাদের মুখ ছোট হয় এমন কোন কাজ কখনোই করবো না। সবার পরামর্শ নিয়েই আমি সিটি কর্পোরেশনকে পরিচালিত করবো। তিনি নির্বাচনে পৌর মেয়রদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

এসময় সিলেট বিভাগের আওয়ামীলীগ থেকে নির্বাচিত সকল পৌরসভার মেয়রবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত মেয়রবৃন্দ নৌকা মার্কাকে বিজয়ী করতে তাদের অবস্থান থেকে কাজ করার আশ্বাস দেন এবং সিলেট শহরে বসবাসরত তাদের স্ব-স্ব পৌরসভার নাগরিকবৃন্দকে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন মৌলভী বাজার পৌর সভার মেয়র ফজলুল রহমান,কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,বড়লেখা পৌর মেয়র কামরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত,দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ ঘোষ,বিশ্বনাথ পৌর সভা মেয়র মুহিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান,বিয়ানীবাজার প্যানেল মেয়র সয়ফুল আলম,হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলারবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন