editor
প্রকাশিত: 12:59 PM, May 10, 2023
ডিএসএস ডেস্ক :: ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বুধবার (১০ মে) সমর্থকদের ও দেশের জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে পিটিআই। ডনের খবর।
পিটিআইয়ের সিনিয়র নেতারা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইমরান খান জনসমাবেশসহ দেশব্যাপী যে কর্মসূচিগুলোর ঘোষণা দিয়েছিলেন, সেগুলোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।
পিটিআই চেয়ারম্যান গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সিনেটর সাইফুল্লাহ খান, আজম স্বাতী, এজাজ চৌধুরী; সিনিয়র নেতা মুরাদ সাঈদ, আলী আমিন খান গন্ডাপুর এবং হাসান নিয়াজিকে নিয়ে এক জরুরি বৈঠক করেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। সেখান থেকে তিনি কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানান।
পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব আসাদ উমর বলেছেন, ইমরান খানকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে। সারা বিশ্বকে দেখানো হচ্ছে যে, দেশে কোনো আইন নেই।
তিনি বলেন, ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি ইতোমধ্যে জনগণকে ইমরান খানের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি দলের কর্মপরিকল্পনা ঘোষণা করবে।
মঙ্গলবার কয়েকটি মামলায় হাজিরা দিতে গেলে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার হন পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় তার ক্ষুব্ধ সমর্থকরা বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন