editor
প্রকাশিত: 11:02 AM, June 23, 2025
সিলেটের সময় ডেস্ক ::: টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
নির্দেশনা জারি করেছেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি জেলার অন্যান্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে জলজ প্রাণী ও পাখির প্রজননকাল থাকে। এ সময় অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন তারা।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে পর্যটন অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। গত ২০ বছরে হাওরের ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যদিও এ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই। আমরা চাই, সরকার এই বিষয়ে গবেষণা করুক এবং টাঙ্গুয়ার হাওরের সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।”
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়