editor
প্রকাশিত: 8:32 PM, May 10, 2023
ডিএসএস ডেস্ক :: বাখমুতের কাছাকাছি রুশ বাহিনীর ওপর সফল পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বুধবার এই হামলা চালানো হয়। কর্মকর্তারা এমনটি বলেছেন। খবর সিএনএন।
ইউক্রেনের থার্ড অ্যাসল্ট ব্রিগেডের প্রধান আনদ্রিই বিলেটস্কি টেলিগ্রামে শেয়ার করা এক ভিডিওবার্তায় বলেন, রুশ ফেডারেশনের ৭২তম ব্রিগ্রেডের ইউনিটসমূহ পরাজিত হয়েছে।
তিনি বলেন, ডিভিশনের ষষ্ঠ ও অষ্টম কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর সঙ্গে বেশ সংখ্যক অস্ত্রধারী যানও ধ্বংস হয়ে গেছে।
বিলেটস্কি বলেন, তাৎপর্যপূর্ণ সংখ্যক বন্দি নেওয়া হয়েছে এবং ভাগনারের থার্ড অ্যাসল্ট ইউনিট বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ভাড়াটে গোষ্ঠী ভাগনার বাখমুতে যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে।
আক্রমণাত্মক পদক্ষেপের ফলে তিন কিলোমিটার চওড়া জায়গা এবং রাশিয়ার বাহিনীর ২ দশমিক ৬ কিলোমিটার জায়গা পুরোপুরি মুক্ত হয়েছে। তবে ঠিক কোন জায়গা মুক্ত হয়েছে, সেই স্থানের নাম দেওয়া হয়নি।
ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র সেরহি শেরেভাতি বলেন, লড়াই চলছে। তবে শত্রুরা ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। ২০৩ জন নিহত এবং ২১৬ জন আহত হয়েছেন।
তিনি বলেন, গোলাবারুদের সংকট নেই। তবে লোকের সংকট রয়েছে। মুখপাত্র বলেন, ইউক্রেনের অবস্থান থেকে বাখমুতে ৫২৪টি হামলা হয়েছে। কয়েক মাসের লড়াইয়ে রাশিয়া বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
তিনি আরও বলেন, নিকট ভবিষ্যতে তারা (ভাগনার) যতি আরও কর্মী না পায় কিংবা কৌশল না বদলে ফেলে তবে তারা এই অঞ্চলে আর টিকতে পারবে না।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন