editor

প্রকাশিত: 3:07 PM, December 25, 2022

পাথর কোয়ারি খুলে দিতে খনিজ মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরানের ডিও

পাথর কোয়ারি খুলে দিতে খনিজ মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরানের ডিও

ডিএসএস ডেস্ক :: দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো বন্ধ রয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে কোয়ারিসংশ্লিষ্ট এলাকায়। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পরিবহন শ্রমিকরাও পড়েছেন বিপাকে। পাশাপাশি নির্মাণসামগ্রির অন্যতম উপকরণ পাথরের দামও বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সিলেরে পাথর কোয়ারিগুলো খুলে দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ডিও দিয়েছেন সিলেট-৪ আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এই ডিও (আধা-সরকারিপত্র) লিখেছেন মন্ত্রী ইমরান। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এই ডিও পাঠান তিনি।

সেখানে মন্ত্রী ইমরান আহমদ লিখেছেন, “সিলেটের বিদ্যমান গেজেটভুক্ত পাথর কোয়ারিসমূহ ব্যবস্থাপনা এবং পাথর কোয়ারির তালিকা হালনাগাদ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যুগ্মসচিবকে (অপারেশন-২) আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট গঠিত কমিটি কোয়ারিসমূহ পরিদর্শন করে ইতোমধ্যেই প্রতিবেদন দাখিল করেছে মর্মে আমি জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমার নির্বাচনী এলাকায় অধিকাংশ পাথর কোয়ারি জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ এবং শ্রীপুরসহ আরো অন্যান্য কোয়ারি অবস্থিত এবং এসব এলাকার মানুষের কর্মসংস্থান ও জীবন-জীবিকা পাথর কোয়ারিরসাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।”

“কোয়ারিসমূহ থেকে সুদীর্ঘকাল ধরে পাথর উত্তোলন অব্যাহত থাকলেও বিগত কয়েক বছর যাবত সরকারি নির্দেশনায় তা বন্ধ রয়েছে। বন্ধের আগে দীর্ঘদিন যাবত কোয়ারিসমূহ সচল থাকায় অত্র এলাকার বেশিরভাগ মানুষ কোয়ারি সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত ছিল। বেশ কয়েক বছর কোয়ারি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কর্মসংস্থান বন্ধ হওয়ায় তারা বেকার হয়ে পড়েছে।”

পাথর কোয়ারি বন্ধ থাকায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে নেতিবাচক প্রভাব পড়ার কথাও উল্লেখ করেছেন ইমরান আহমদ। তিনি লিখেছেন, “আপনি অবহিত আছেন যে, কোয়ারিসমূহ ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রত্যেক বছর পাহাড়ি ঢলের কারণে উজান থেকে নেমে আসা পানির সাথে প্রচুর পরিমাণ পাথর আসে। কয়েক বছর পাথর কোয়ারি বন্ধ থাকায় ও পাথর উত্তোলন না করায় বর্তমানে অনেক পাথর নদীর প্রবেশপথে স্তূপাকার হয়ে আটকে আছে। এর কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। ফলে জাফলং কোয়ারির পার্শ্ববর্তী খাসিয়াপুঞ্জি, বিছানাকান্দি কোয়ারির পার্শ্ববর্তী বগাইয়া ও বিছানাকান্দি মৌজার এবং ভোলাগঞ্জ পাথর কোয়ারির কালাইরাগ ও কালাসাদক মৌজাসহ নদীর তীরবর্তী আশপাশের গ্রামসমূহে ভাঙন দেখা দিয়েছে ও এলাকাসমূহ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাথর কোয়ারির প্রবেশ মুখসমূহ উন্মুক্ত করার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাথর উত্তোলনের অনুমতি দিলে নদীর নাব্যতা বৃদ্ধিসহ নদীর পানির প্রবাহ ঠিক থাকবে এবং আকস্মিক পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশন হবে। ফলে হাজার হাজার একর জমির ফসল বন্যার পানি হতে রক্ষা পাবে।”

কোয়ারি বন্ধ থাকায় বেকারত্ব বৃদ্ধি এবং এর ফলে অনৈতিক কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেছেন মন্ত্রী। তিনি লিখেছেন, “দীর্ঘদিন কোয়ারি বন্ধ থাকায় এবং বেকারত্ব তীব্র হওয়ায় এলাকার মানুষের মধ্যে অস্থিরতা, অসহায়ত্ব ও হতাশা বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কাজের সাথে জড়িয়ে পড়ছে। এতে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। কোয়ারিসমূহ খোলার দাবিতে শ্রমিক সংগঠন ও ব্যবসায়ীরা বছরব্যাপী সভা-সমাবেশ, অবরোধ, মানববন্ধন করে বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়ে আসছে। সর্বশেষ, কোয়ারি খোলার দাবিতে বিগত ১৭ ডিসেম্বর সিলেট জেলার বিভিন্ন স্থানে মানববন্ধনসহ অবস্থান ধর্মঘট হয়েছে, যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ফলাও করে প্রচার করেছে।”
দেশে বৈদেশিক মুদ্রার (ডলার) সংকটের বিষয়টিও ওঠে এসেছে মন্ত্রীর ডিওতে, “এছাড়া বর্তমান সময়ে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশ থেকে পাথর আমদানি হ্রাস পেয়েছে। এর ফলে নির্মাণ সামগ্রির অন্যতম উপকরণ পাথরের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে এবং বাধাগ্রস্ত হচ্ছে। তাই কোয়ারির পাথর উত্তোলনের অনুমতি দিলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

কোয়ারি বন্ধ থাকায় এর নেতিবাচক প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়ার শঙ্কাও রয়েছে। সে বিষয়টি উল্লেখ করে মন্ত্রী ইমরান আহমদ আধা-সরকারিপত্রে উল্লেখ করেছেন, “কোয়ারিসমূহ থেকে পাথর উত্তোলনের অনুমতি না দিলে আগামী নির্বাচনে সরাসরি এর বিরূপ প্রভাব পড়বে, যার জন্য আমাদেরকেই সবাই দায়ী করবে।”

সামগ্রিক অবস্থা বিবেচনা করে পাথর কোয়ারি খুলে দেওয়ার বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।

এই আধা-সরকারিপত্রের অনুলিপি মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক বরাবরও প্রেরণ করা হয়েছে।

ডিসএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক