editor

প্রকাশিত: 7:07 PM, May 15, 2023

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন অপরাধ তদন্ত কার্যে সম্পৃক্ত কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন অপরাধ তদন্ত কার্যে সম্পৃক্ত কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধ তদন্ত কার্যে সম্পৃক্ত কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসে আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মোঃ মাসুদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের দুজন, বাংলাদেশ পুলিশের ২৫ জন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৪ জন, দুর্নীতি দমন কমিশনের ১৫ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৪ জন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর ৫ জন এবং বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের পরিদর্শন বিভাগের কর্মকর্তাসহ মোট ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ রানা ও যুগ্ম পরিচালক মোঃ রোকন-উজ-জামান।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাসুদ বিশ্বাস, প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার যুগপৎ কাজ করার মাধ্যমে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধ নির্মূলে এবং একই সাথে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখায় অবদানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা হতে আগত সকল প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং দিনব্যাপী এ প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে তাঁদের চৌকষ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চারটি ভাগে পরিচালিত প্রশিক্ষণ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংশ্লিষ্ট অপরাধের ধরণ, ডিজিটাল প্লাটফরম ব্যবহারের মাধ্যমে এ সংশ্লিষ্ট অপরাধের প্রকৃতি ও পদ্ধতিগত অনুসরণ, আর্থিক অপরাধ অনুসন্ধানের তাত্তি¡ক ও ব্যবহারিক নিয়মাচার এবং সংগঠিত বিশেষ কিছু আর্থিক অপরাধের কেস স্টাডি প্রশিক্ষণার্থীদের মাঝে উপস্থাপন করা হয়।

এছাড়াও মাঠ পর্যায়ে আর্থিক অপরাধ তদন্ত ও দমনের সাথে জড়িত কর্মকর্তাদের এ সংশ্লিষ্ট বিভিন্ন জিজ্ঞাসার উত্তরও দেয়া হয় কর্মশালাতে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন