editor
প্রকাশিত: 7:47 PM, May 15, 2023
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময়ই নারীবান্ধব। এই সরকারের আমলে নারীর উন্নয়নে যুগান্তকারীসব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। এবারের সিটি করপোরেশন নির্বাচনে তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। নৌকার প্রার্থী হিসাবে তিনি নির্বাচনী ময়দানে আছেন। আনোয়ার নিজেও একজন নারীবান্ধব নেতা।
তিনি নির্বাচিত হলে নারীর সমস্যা সমাধানের আরও আন্তরিকভাবে কাজ করবেন। ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে নারীর সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানও করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এবার নৌকা জয়ী হলে সিলেটের নগরভবন অবশ্যই আরও বেশি নারীবান্ধব হবে।
তিনি (সোমবার) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত নগরীর পেশাজীবি মহিলাদের সাথে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে ও নারী উদ্যোক্তা উন্নয়ন সাবকমিটি আয়োজিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।
সৈয়দ আহমেদ বহলুল ও নারী উদ্যেক্তা উন্নয়ন সাব কমিটির চেয়ারম্যান সুষমা সুলতানা রুহির পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সবসময় নারীবান্ধব একটি রাজনৈতিক দল। আমি এ দলের একজন কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সমস্যা সমাধান করতে না পারলে আমাদের কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবেনা। তাই দ্রুত ব্যবসা বাণিজ্য এবং চাকরি ক্ষেত্রে নারীর সমস্যা সমাধান করে তাদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে। সবাই যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তাহলে সিলেট সিটি করপোরেশন এলাকার মা বোনদের সমস্যাগুলো চিহ্নিত কওে তা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করবো।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে নগরভবন আরও বেশি নারীবান্ধব হবে। সেখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়ে যাতে অসংকোচে তাদের সমস্যাগুলো নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সামনে তুলে ধরতে পারেন তেমন একটা উন্নত পরিবেশ সৃষ্টি করা হবে। যাতে দ্রুত তাদের সমস্যা সমাধান হয় সে ব্যাপারে আমি নিজে সদাসচেষ্ট থাকবো ইনশাল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিমান্তিকের প্রতিষ্টাতা চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সহ-সভাপতি ফালা উদ্দিন আলী আহমদ, হিমাশু মিত্র, এনামুল মুনীর, রুহুল আমিন চৌধুরী, শামসুন নাহার মিণু, আসমা কামরান, নাজনীন হোসেন, হেলেন আহমদ,ডা. নাজরা চৌধুরী, ইউমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, বিলকিস নুর, রোকসানা বেগম, মাসুমা আক্তার, ড. নাফিসা শবনমসহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন