editor
প্রকাশিত: 1:26 PM, May 16, 2023
ডিএসএস ডেস্ক :: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো দলই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। যার কারণে দেশটিতে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে রান-অফ নির্বাচন। এতে থাকবেন শুধুমাত্র এরদোয়ান ও কেমাল। এই নির্বাচনে যিনি বেশি ভোট পাবেন তিনি হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।
রোববার (১৪ মে) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। কেমাল পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। আর তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ১৭ শতাংশ ভোট।
ফলাফলের নির্বিশেষে সর্বোচ্চ ভোট পাওয়া বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কের যুগান্তকারী নির্বাচনে বিজয়ী হয়েছে ‘তুর্কি গণতন্ত্র এবং তুর্কি জাতি’।
স্থানীয় সময় সোমবার (১৫ মে) টুইটারে এরদোয়ান বলেছেন, ‘আমরা ব্যালট বাক্সের মাধ্যমে প্রকাশিত জাতির ইচ্ছাকে সম্মান করি। ’
তিনি বিশ্বাস করেন যে, তার জোট ২৮ মে অনুষ্ঠিতব্য রান-অফ নির্বাচনে আরও বেশি ভোট পেয়ে বিজয়ী হবে।
তিনি বলেন, ‘আশা করি, আমরা একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করব। ’ ‘রোববারের নির্বাচনে তুরস্কের সংসদে গণজোটকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার মাধ্যমে জনগণ আমাদের এবং আমাদের জোটের প্রতি আস্থা ও বিশ্বাস নিশ্চিত করেছে। ’
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন