editor

প্রকাশিত: 1:32 PM, May 16, 2023

থাইল্যান্ডে রাজনৈতিক ভূমিকম্প ঘটালো তরুণ ভোটাররা

থাইল্যান্ডে রাজনৈতিক ভূমিকম্প ঘটালো তরুণ ভোটাররা

ডিএসএস ডেস্ক :: থাইল্যান্ডের ভোটাররা নির্বাচনে এমন একটি রাজনৈতিক দলের পক্ষে রায় দিয়েছেন, যারা দেশটির প্রতিষ্ঠানগুলোতে বৈপ্লবিক সংস্কারের ডাক দিচ্ছে। এই নির্বাচনে থাই পার্লামেন্টের নিম্নকক্ষের পাঁচশ আসনের মধ্যে ১৫১টি আসনে জয়লাভ করেছে মুভ ফরোয়ার্ড পার্টি।

যদিও নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন চিনাওয়াতের কন্যার নেতৃত্বাধীন ফিউ থাই পার্টি। কিন্তু মুভ ফরোয়ার্ড পার্টি তাদের চেয়েও এগিয়ে।

বিশ্লেষকরা এই নির্বাচনের ফলকে এক রাজনৈতিক ভূমিকম্প বলে বর্ণনা করছেন। কারণ এটি থাই জনমতে এক গুরুত্বপূর্ণ বাঁক বদলের ইঙ্গিত দিচ্ছে।

একইসঙ্গে এই নির্বাচনী ফলকে থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী এবং তাদের সেনা-সমর্থিত রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের সুস্পষ্ট বার্তা দিয়েছে। সরকারি জোট মাত্র ১৫ শতাংশ আসন জিতেছে।

বিজয়ী দল মুভ ফরোয়ার্ডের নেতা পিটা লিমজারাট বিবিসিকে বলেছেন, আমরা কোনো চেষ্টা বাদ রাখিনি। গত এক দশকে জনগণ অনেক ভুগেছে। এখন এক নতুন দিন শুরু হচ্ছে।

নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে ফিউ থাই। দলটি জানিয়েছে, তারা মুভ ফরোয়ার্ড পার্টি এবং আরও চারটি ছোট দলের সঙ্গে কোয়ালিশনে যোগ দিতে রাজি হয়েছে। এর ফলে নতুন পার্লামেন্টে এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে ৬০ শতাংশের বেশি।

কিন্তু তারপরও ২৫০ আসনের অনির্বাচিত সিনেটকে ভোটে হারাতে এই সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট হবে না। সিনেটের সদস্যদের নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা। এরা পরবর্তী সরকারের আমলেও পার্লামেন্টে যোগ দিতে পারবে। মুভ ফরোয়ার্ড যে প্রগতিশীল রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিজয়ী হয়েছে, সিনেটের সদস্যরা তার বিরুদ্ধে আপত্তি জানাতে পারে। বিশেষ করে রাজতন্ত্রের অবমাননা সম্পর্কিত আইন সংশোধনের যে বিতর্কিত প্রস্তাব রয়েছে।

পরিবর্তনের হাওয়া

থাইল্যান্ডের থামাসাট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী প্রাজাক কোনকিরাটি বলেন, “সংখ্যাগরিষ্ঠ ভোটারদের রায় দেখে বোঝা যায় তারা প্রায়ুত চান-ওচার শাসনামল থেকে মুক্তি চায়। এই রায়ে বোঝা যায়, মানুষ মুভ ফরোয়ার্ড যে পরিবর্তনের দাবি জানাচ্ছে তাতে বিশ্বাস করে।

থাই সোশ্যাল মিডিয়া এখন ভেসে যাচ্ছে মুভ ফরোয়ার্ড পার্টির সমর্থকদের উচ্ছ্বাসপূর্ণ বার্তায়। এরা নিজেদের বর্ণনা করতো অর্গানিক ক্যানভাসার বলে। তারা দলের বিজয়কে ‘পরিবর্তনের হাওয়া’ এবং ‘এক নতুন যুগের ভোর’ বলে বর্ণনা করছে।

পিটা টুইট করে বলেছেন, তিনি থাইল্যান্ডের ৩০তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুত।

তিনি বলেন, আমরা সবাই একই স্বপ্ন দেখি, একই আশা পোষণ করি। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় দেশকে অনেক ভালো করা সম্ভব। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে, যদিও মাত্র চার বছর পেরিয়েছে, কিন্তু মানুষের চিন্তাভাবনায় বিরাট পরিবর্তন এসেছে। গণতন্ত্রপন্থীদের মধ্যে এবং বিদ্যমান ক্ষমতা-কাঠামোর মধ্যে। গণতন্ত্রকে স্বয়ংসিদ্ধ বলে ধরে নেওয়া ঠিক হবে না।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন