editor

প্রকাশিত: 8:34 PM, September 11, 2018

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় অর্থ আত্মসাতের অভিযোগ

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় অর্থ আত্মসাতের অভিযোগ

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় অর্থ আত্মসাতের অভিযোগ

4

জাহিদ হাসান, ফেঞ্চুগঞ্জ থেকে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্পের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্ধ করে সরকার। কিন্তু দুই কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, স্থানীয় এমপি মাহমুদ সামাদ চৌধুরী এবং আব্দুল বাছিত টুটুলের ছত্রছায়ায় ফেঞ্চুগঞ্জ সারকারখানার কর্মকর্তা ও কর্মচারীরা দুনীতিতে বেপরোয়া হয়ে উঠে। বিভিন্ন যন্ত্রপাতি ও উন্নয়নের নামে বরাদ্ধকৃত ৪০০ কোটি টাকার বড় একটি অংশ তারা সকলে মিলে আত্মাসাত করেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন- ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার সাবেক সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান (বরখাস্তকৃত) খোন্দকার মুহাম্মদ ইকবাল এবং প্রকল্পের সাবেক রসায়নবিদ (বরখাস্তকৃত) নেছার উদ্দিন আহমদ। এছাড়া মামলায় মুহাম্মদ ইকবালের স্ত্রী ও শ্যালক এবং কয়েকজন ঠিকাদারকে অভিযুক্ত করা হয়েছে।
জানা যায়, আমেরিকা থেকে ক্রয় করা এসব নাট-বল্টু সরবরাহ করেছে মালয়েশিয়ান একটি কোম্পানি। যাতে নাটের কেজির দাম ধরা হয়েছে ১ কোটি টাকা এবং প্রতি কেজি বল্টুর দাম ধরা হয়েছে ৫০ লাখ টাকা। রাবার ও লোহায় তৈরি ছোট আকারের এই ঘূর্ণায়মান (এক্সপেন্ডার হুইল) চাকার কেজি পড়েছে ১ কোটি টাকার বেশি। আধা কেজি ওজনের একটি লোহার স্প্রিংয়ের দাম ধরা হয়েছে ১৬লক্ষ টাকা। ২৪৩ কেজি ওজনের চালানের খরচ পড়েছে সাড়ে ১৪ কোটি টাকা। এভাবেই তারা ৪০০ কোটি টাকার বরাদ্ধের একটি মোটা অংকের টাকা লুপাটের পায়তারা করে।
এসব বিষয়ে জানতে চাইলে এসএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বাণিজ্যিক বিভাগ এটি করে থাকে।’ তিনি বাণিজ্য বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
আর এসএফসিএলের বাণিজ্যিক বিভাগের জেনারেল ম্যানেজার সেরনিয়াবাদ রেজাউল বারী বলেন, এই কারখানার যন্ত্রপাতি যে দেশের, নিয়ম অনুসারে সেখান থেকেই খুচরা যন্ত্রাংশ কিনতে হবে। সে কারণে আমেরিকান যন্ত্রের জন্য আমেরিকার নির্ধারিত সেই কোম্পানি থেকেই খুচরা যন্ত্রাংশ কেনা হয়েছে। তা ছাড়া এটি সরকারি প্রতিষ্ঠান, আর দাম যা-ই হোক, মানি লন্ডারিংয়ের কোনো সুযোগ নেই।
এ ব্যাপারে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এমডি ওমর ফারুকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয় তার জানা নেই বলে জানান। এদিকে সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদককে নানা হুমকি ধামকি দিচ্ছেন মাহমুদ সামাদ চৌধুরী এমপি ও তার অনুসারী আব্দুল বাছিত টুটুলসহ সারখারকানার উর্ধ্বতন কর্তৃপক্ষ ।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
4