editor
প্রকাশিত: 3:37 PM, May 17, 2023
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, পাত্র সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তাদেরকে বয়স্কভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। পাশাপাশি পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ পাসকপও প্রতিষ্ঠালঘ্ন থেকে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলছেন, যা একটি মহতি উদ্যোগে।
তিনি আরো বলেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। তাই সবাইকে শিক্ষিত হতে হবে।
তিনি বুধবার (১৭ মে) সকাল ১১টায় পাসকপ এর উদ্যোগে এবং দাতা সংস্থা মিজারিওর/কেজেডই এর সহায়তায় মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে প্রকল্প সমাপনী ও ত্রি-বার্ষিক প্রতিবেদন সহভাগিতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেব অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্যিক এ কে শেরাম, এডাব এর বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, সাংবাদিক সংগ্রাম সিংহ, কারিতাস এর প্রকল্প কর্মকর্তা মনসুর হেলাল, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, আইডিয়ার সমন্বয়কারী সুষমা ভট্টাচার্য্য, ধরণী পাত্র, এস পি’র পরিচালক মো. আব্দুল হামিদ, ব্লাস্ট এর সমন্বায়কারী মো. ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, সাগর পাত্র, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর ফিল্ড অফিসার মঙ্গল পাত্র, ফিল্ড অফিসার বিদুর পাত্র, অর্থ সম্পাদক সতেন্দ্র পাত্র প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পাসকপ এর প্রতিবেদন প্রকাশনা বই এর মোড়ক উন্মোচন করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন