editor
প্রকাশিত: 6:34 PM, May 17, 2023
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. আরমান আহমদ শিপলু।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধবাভে কাজ করতে হবে এইং আগামী ২১ জুন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর সভাপতি কাজী মুহিবুর রহমান সুয়েব এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি উৎপল বড়ুয়া, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর সভাপতি আক্তার হোসেন, ওয়েব অব হিউম্যানিটি এ্যলায়েন্স সিলেট এর সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন জনি, কাজী ইয়াসিন, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর আইন সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, মো. সাকিব রানা কবির, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, শায়েখ আহমদ, দ্বীন ইসলাম, নাঈম ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন