editor
প্রকাশিত: 8:12 PM, May 17, 2023
ডিএসএস ডেস্ক :: সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করে থাকে সেসব এজেন্সি অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে।
এছাড়া সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা-মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে।
এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে।
বিদেশ থেকে আনার বদলে, সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এই পোর্টালটি সহায়তা করে। কারা অস্থায়ীভিত্তিতে কাজ করতে পারবেন?
সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হলো— সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে।
ইসলামের অন্যতম অত্যাবশ্যকীয় বিষয় হলো হজ। যাদের সৌদি আরবে গিয়ে হজ করার সামর্থ্য আছে তাদের অবশ্যই এটি পালন করতে হবে।
এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দিলে সৌদি সরকার নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেয়। কিন্তু বর্তমানে সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
করোনার আগে প্রতিবছর একসঙ্গে ২৫ লাখ মানুষ হজ পালন করতে পারতেন। এখন যেহেতু আর কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নেই ফলে, এ বছরও পবিত্র মক্কায় হাজিদের উপচে পড়া ভিড় দেখা যাবে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন