editor
প্রকাশিত: 11:52 AM, May 20, 2023
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, বর্তমানে দেশের মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি দিন দিন বেকারত্ব বেড়েই চলেছে। সরকার এদিকে নজর না দিয়ে ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে সিন্ডিকেটের দৌরাত্ব থেমে নেই। ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমত মালামাল বাজারে সংকট দেখাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে দলমত নির্বিশেষে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজাস্থ নজরুল একাডেমী হলরুমে “নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাও, সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধ কর, গ্রাম শহরে শ্রমজীবিদের স্বল্প মূল্যে রেশন দাও, ফ্যাসিবাদী দুঃশাসন হঠাও” এর দাবীতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ডা. হরিধন দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষক ক্ষেত মজুর সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ, বাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিলেট জেলা সভাপতি মখলিছুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য শ্রমিকনেতা জসিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বজিত শর্মা, জাকির আহমদ, শাহেদ আহমদ, কানু গোয়ালা, রিপন আহমদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শিক্ষক প্রজেনজিত চৌধুরী, আব্দুস সোবহান প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন