editor
প্রকাশিত: 11:59 AM, May 20, 2023
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, নারীর উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদের জন্য কর্মসংস্থান অত্যন্ত জরুরী। এজন্য আমাদেরকে আত্মশক্তিতে বলীয়ান হতে হবে।
তিনি আরো বলেন, সমাজে ভাল কাজের সঙ্গে যুক্ত হওয়া আমাদের সকলের দায়িত্ব।
তিনি শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত বাংলাদেশ মাইনোরিটি রাইটস্ এলায়েন্স টরন্টো কানাডার অর্থায়নে অনুষ্ঠিত নারীর আত্মকর্মসংস্থান ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অব. ডিজিএম প্রণব কুমার দেবনাথ।
পরিষদের সহ-সভাপতি বিনয় ভূষণ তালুকদার ও যুগ্ম সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, উত্তরা ব্যাংকের প্রাক্তন জিএম নীরেশ চন্দ্র দাশ, পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পরিষদের সহ সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমাজ দর্পনের লেখক, (অব.) ব্যাংকার গোপেশ চন্দ্র সূত্রধর, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদক বিনতা দেবী, ব্যাংকার অমৃত চৌধুরী, ডা. রঞ্জিত রায়, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, অধ্যাপক জ্যোতিষ কুমার দাস, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, শিক্ষক পাচু মোহন বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে গীতা পাঠ করেন হারাধন দেব প্রভাষ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পরাগ রেনু দেব তমা। অনুষ্ঠানে প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট। শেষে অতিথিবৃন্দকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন