editor

প্রকাশিত: 1:53 PM, May 8, 2021

ইসলাম ধর্মকে কটাক্ষ করে স্ট্যাটাস, সরাইলে যুবক গ্রেপ্তার

ইসলাম ধর্মকে কটাক্ষ করে স্ট্যাটাস, সরাইলে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলাম ধর্মকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ায় রতন রায় (৩৯) নামের এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সরাইল থানায় মামলা হয়েছে। গত শুক্রবার উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন অরুয়াইল সদরের অবনি রায়ের ছেলে। রতনের দাবি তার আইডি হ্যাক হয়েছে। এ কাজটি তিনি করেননি। মামলা ও পুলিশ সূত্র জানায়, রতন অরুয়াইল বাজারের একজন কাপড় ব্যবসায়ী। গত শুক্রবার রতন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম সম্পর্কে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেন। এটি দেখে মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। তরিৎ অভিযান চালিয়ে ওইদিন বিকেলে অরুয়াইল বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করেন সরাইল থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রতনের কথা বার্তায় অসঙ্গতি ধরা পড়ে। রতন একবার বলছেন তার আইডিটি হ্যাক হয়েছে। আবার বলছেন তিনি ডিভাইস থেকে ওই স্ট্যাটাসটি ডিলেট করে দিয়েছেন। পুলিশ গ্রেপ্তারের পর রতন নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার কোন বন্ধু বান্ধব মোবাইল সেটটি নিয়ে এ কাজটি করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় এস আই মো. মিজানুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রতনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেছেন।
গতকাল শনিবার আদালতের মাধ্যমে রতনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে ধর্মকে নিয়ে কটাক্ষকারী রতনকে থানা থেকে ছাড়িয়ে নিতে অরুয়াইলের জনৈক যুবলীগ নেতার দৌড়ঝাঁপ ও তদবিরের বিষয়ে সমালোচনামুখর এখন গোটা অরুয়াইল। ছাড়িয়ে নিতে তদবিরকারী রতনের পরিবারের কাছে মোটা অংকের টাকা চাওয়ার বিষয়টিও চাউর হচ্ছে সর্বত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, এটা রতনের ভেরিফাইড আইডি। আইডি হ্যাক হয়ে থাকলে আবার ডিলেট করবেন কিভাবে? প্রাথমিকভাবে ধরে নেয়া হয়েছে একাজটি রতনই করেছে। তবে টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।