editor
প্রকাশিত: 11:12 AM, May 22, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আল জাজিরাকে বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে তার কোনো সমস্যা নেই। তবে তিনি অভিযোগ করেছেন, সেনাপ্রধান আসিম মুনির তার ক্ষমতায় আসা থামাতে চাইছেন।
শনিবার আল জাজিরার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সঙ্গে তার সমস্যা থাকতে পারে।
পিটিআই প্রধান ইমরান বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে আমি কিছু করিনি, কিন্তু তিনি আমার বিরুদ্ধে কিছু একটা করেছেন, যা আমি জানি না।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শক্তিশালী সেনাবাহিনীর পুতুল। এই সেনাবাহিনী ১৯৪৭ সালে দক্ষিণ এশিয়ার এই দেশের স্বাধীনতার পর থেকে বেসামরিক সরকারের বিরুদ্ধে একাধিক ক্যু করেছে।
৭০ বছর বয়সী এই নেতা লাহোরের নিজের বাসভবন থেকে বলছিলেন, পুলিশ তার দলের সাড়ে সাত হাজার বিক্ষোভকারীরে গ্রেপ্তার করেছে বলে মনে করা হয়।
যদি ইমরান গ্রেপ্তারও হন, সেক্ষেত্রে তিনি তার সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী কর্মী ও নেতাদের দমন-পীড়নের জন্য সরকার সহিংসতার নজিরের আশ্রয় নেবে।
চলতি মাসে আদালত চত্বর থেকে গ্রেপ্তার হওয়ার পর তার নেতাকর্মীরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে হাইকোর্ট ইমরানকে জামিন দেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন