editor
প্রকাশিত: 1:45 PM, May 22, 2023
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকে না। আওয়ামী লীগ বরাবরই একটা নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। আমরা জানি ক্ষমতার পট পরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন। এ জন্য দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে আগ্রহী।
রবিবার সন্ধ্যায় (২১ মে) সিলেট সিটিতে বসবাসরত কুলাউড়াবাসীর সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, এবার সিলেট সিটি নির্বাচনে দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ যেখানেই যাচ্ছি নৌকার গণজোয়ার দেখতে পাচ্ছি। সেই গণজোয়ারে ভয়ে পেয়ে ইতিমধ্যে অনেকেই নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,সিলেট সিটিকে একটি স্মার্ট বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সবার সহযোগিতা প্রয়োজন। আগামী ২১ জুন নৌকা প্রতিকে ভোট দিয়ে একটি স্মার্ট সিটি গড়তে সিলেটের উন্নয়নের স্বার্থে সবাই সহযোগিতা করতে হবে।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটে এ পর্যন্ত যতো উন্নয়ন হয়েছে তার কোন সঠিক পরিকল্পনা নিয়ে হয়নি। এজন্য আমরা প্রত্যেকেই ভোগান্তির শিকার হচ্ছি। সামান্য বৃষ্টি হলেই পুরো সিলেটে জলাবদ্ধতায় নিমজ্জিত হয়। তা একমাত্র অপরিকল্পিত উন্নয়নের ফল।
সিলেট ববারের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমানেরর খানের পরিচালনায় বক্তব্য রাখেন ,মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ডঃ আরমান আহমেদ শিপলু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ সভাপতি ডাক্তার রোকন উদ্দিন,কামাল হাসান,দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী তরিক,ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন এর যুগ্ম সাধারন সম্পাদক ফাহমিদা চৌধুরী মনি প্রমুখ।
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা