editor
প্রকাশিত: 2:38 PM, May 22, 2023
মদন মোহন কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) সর্বাণী অর্জুন বলেছেন, বিশ্বের বর্তমান এই ক্রান্তিকালীন সময়ে সঞ্চয়ের কোন বিকল্প নেই। সঞ্চয় সমৃদ্ধির মূল হাতিয়ার। আগে আয় করে পরে ব্যায়ের হিসাব করতে হবে। নতুবা আসছে দিনসমূহে আর্থিক সঙ্কট মোকাবেলা করা আমাদের জন্য দায় হয়ে পড়বে। দেশের ব্যাংকিং সেক্টর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন এই ধারাবাহিকতার একটি অংশ। আমাদের সবার উচিৎ ঘরে ঘরে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
তিনি সোমবার (২২ মে) সকালে পূবালী ব্যাংক লিমিটেড দরগাগেইট শাখা সিলেট এর উদ্যোগে আয়োজিত ডিপোজিট ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহা ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দরগাগেইট শাখা ব্যবস্থাপক কবিরুল ইসলাম, সিলেট পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মাহবুব আহসান, ব্যাংকের সিলেট স্টেডিয়াম শাখার ব্যবস্থাপক মাহতাব ফয়েজ, পাঠানটুলা শাখা ব্যবস্থাপক মাকসুদা বেগম, চৌকেদেখী শাখা ব্যবস্থাপক মাহমুদুন্নবী, ইসলামী ব্যাংকিং উইন্ডো ইনচার্জ আল মাহমুদ, মহিলা কলেজ শাখা ব্যবস্থাপক নুরুল আলম, বন্দর বাজার শাখা ব্যবস্থাপক আশিষ রঞ্জন দেব, শাহী ঈদগাহ শাখা ব্যবস্থাপক মাহবুবা বেগম, কালিঘাট শাখা ব্যবস্থাপক মহিদুল ইসলাম এবং শিবগঞ্জ শাখা ব্যবস্থাক সহুল আবিদ চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন