editor
প্রকাশিত: 4:25 PM, May 22, 2023
ডিএসএস ডেস্ক :: জি-৭ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। সামরিক ক্ষেত্রে কোরিয়ার সঙ্গে জার্মানির গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।
সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে দক্ষিণ কোরিয়া এবং জার্মানির। এর ফলে কোরিয়া অঞ্চলে জার্মানির শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
ভূ-রাজনৈতিক দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটির একদিকে চীন এবং অন্যদিকে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বহুদিন। এবার জার্মানিও সে পথেই হাঁটল।
সামরিক চুক্তির পাশাপাশি জার্মানি থেকে চিপ কিনতে পারে দক্ষিণ কোরিয়া। দেশটিতে আরও বেশ কিছু ক্ষেত্রে জার্মানি বিনিয়োগ করবে বলে জানিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে সামরিক ক্ষেত্রে। সামরিক গোপনীয়তা বজায় রাখার চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যথেষ্ট সরব হয়েছেন জার্মান চ্যান্সেলর। উত্তর কোরিয়া এই অঞ্চলে একের পর এক ব্যালেস্টিক এবং দূরপাল্লার মিসাইল পরীক্ষা করেছে। জার্মানি এর তীব্র বিরোধিতা করে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে।
বৈঠকের পর উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারি জোনও ঘুরে দেখেছেন ওলাফ শলৎস।
গত ৩০ বছরে জার্মানির এই পদমর্যাদার কোনো ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় যাননি। তাই শলৎসের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন, জাপান এবং ভারতের পরে দক্ষিণ কোরিয়াই এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। সূত্র: ডয়চে ভেলে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন