editor
প্রকাশিত: 9:21 PM, May 22, 2023
আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে অংশগ্রহণের লক্ষে অধিকার বঞ্চিত মানুষের সাথে মিঠু তালুকদার এর সংযোগ সভার আয়োজন করা হয়েছে। ছাত্র ও যুব সমাজের উদ্যোগে রবিবার (২১ মে) সন্ধ্যা ৭টায় শিবগঞ্জের খরাদীপাড়া বৈশাখী এলাকায় এই সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
সংযোগ সভায় কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার বলেন, জনসেবাই আমার জীবনের মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে ২০নম্বর ওয়ার্ডবাসীর সুখে দুঃখে সব সময় আমি পাশে থাকতে চাই। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই।
তিনি আরো বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধশালী মডেল ওয়ার্ড গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস আপনারা আমাকে নির্বাচিত করবেন। এসময় তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।
সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও সৌরভ দাসের এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মনির হোসেন, মালেকা বেগম, অনিতা দাস, রিতা দাস, রোকেয়া বেগম, শিল্পী রানী, মায়া রানী দাস, শিপা বেগম, শারমিন আক্তার, ঝন্টু সেন, মিন্টু দেবনাথ, রাজ দাস, পান্ডব দে, সুরঞ্জিত দাস, রাজু দেব, শিপলু সরকার, শফিক চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
5 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা