editor

প্রকাশিত: 2:17 PM, May 23, 2023

মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে দলের নগরীর মেন্দিবাগস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান এবং রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার শোকরিয়া আদায় করে সিলেট মহানগরীর সর্বস্থরের জনসাধারণ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনার সেবার ব্রত নিয়ে আমি মেয়র পদে প্রার্থী হয়েছি। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মেয়র পদে আমাকে মনোনয়ন দিয়েছেন সেজন্য তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি মানুষের জন্য রাজনীতি করি মানবসেবার জন্য রাজনীতি করি। আজ মনোনয়নপত্র দাখিল করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিলেটের সর্বস্থরের মানুষ আমাকে ভোট দিয়ে সবার জন্য কাজ করার সুযোগ দিবেন।

তিনি বলেন, গত ১০ বছরের অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেটের অনেক ক্ষতি হয়েছে। নগরবাসীকে অনেক দুর্ভেোগ পোহাতে হচ্ছে। সবাই আমাকে সুযোগ দিলে বা তাদের মূল্যবান ভোট দিয়ে মেয়র হিসাবে নির্বাচিত করলে অবশ্য অগ্রাধিকার ভিত্তিতে এসব দুর্ভোগ লাঘব করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি সুরমা নদী ড্রেজিংয়ে প্রয়োজনীয় উগ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, মশার উপদ্রব রোধে প্রজনন কেন্দ্রগুলো ধ্বংস করা হবে এবং ময়লা আবর্জনা মুক্ত রাখা হবে। এ কাজে জনগনের সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। নাগরিক মতামতের ভিত্তিতেই তা হবে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, নগরভবন সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব হিসাবে যাতে কাজ করে, যে কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই নগরভবনে যেতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনহ আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন খান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা- সেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

এর আগে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোজাত করেন।

উল্লেখ্য, আগামী ২১জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইর শেষ তারিখ ২৫মে। প্রত্যাহার ১ জুন।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি।

মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন