editor
প্রকাশিত: 8:26 PM, December 25, 2022

সিলেট সাহিত্য পরিষদ এর দুই যুগ পুর্তি ও “মনন” এর একাদশ সংখ্যার প্রকাশনা উপলক্ষে লেখক প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক সচিব বিশিষ্ট কবি অর্ণব আশিক।
সাবেক সচিব বিশিষ্ট কবি অর্ণব আশিক বলেছেন, সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে ধাবিত করে, মানবিক হতে শেখায়। বর্তমান যান্ত্রিক সময়ে সাহিত্য চর্চার মাধ্যমেই আবেগ অনুভুতি জাগিয়ে তোলা সম্ভব। সিলেট সাহিত্য পরিষদ ২৫বছরে পদার্পন রীতিমত একটি ইতিহাস। আগামী দিনে সাহিত্য পরিষদের যাত্রা আরো বেগবান হবে বলে আমার বিশ্বাস।
তিনি রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজার নজরুল একাডেমী মিলনায়তনে সিলেট সাহিত্য পরিষদ এর দুই যুগ পুর্তি ও “মনন” এর একাদশ সংখ্যার প্রকাশনা উপলক্ষে লেখক প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রীতি সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব, বিশিষ্ট ছড়াকার বিধু ভূষণ ভট্টাচার্য্য, নাট্যজন কবি বাবুল আহমদ।
গীতি কবি হরিপদ চন্দের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার।
প্রীতি সম্মিলনে বক্তব্য রাখেন অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, হৃষিকেশ রায় শংকর, ধ্রুব গৌতম, লুৎফুর রহমান, হিমাংশু রায় হিমেল, রানা কুমার সিংহ, চন্দ্র শেখর দেব, পরিতোষ বাবলু, অজিত রায় ভজন, মাসুদা সিদ্দিকা রুহী, তপন মজুমদার, শ্রাবনী দাস বীথি, কামাল আহমদ, অনিরুদ্ব রায় পরাগ, শতাব্দী দাস, প্রণবকান্তি দেব, অমিতা বর্দ্ধন, হীরামোহন রায় প্রমুখ। পরে অতিথিবৃন্দ “মনন” এর একাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন