editor
প্রকাশিত: 11:01 PM, May 23, 2023
ঝেরঝেরি পাড়া মাদ্রাসা ও আলী ইহসান ট্রাভেলসের যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। অদ্য মঙ্গলবার (২৩ মে) ঝেরঝেরী পাড়া মাদ্রাসার নির্মানাধীন ৯ তলা বিশিষ্ট ভবনের ২য় এবং ৩য় তলায় মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এক ঘন্টা সময় নির্ধারণ করে প্রত্যেক দিন বাদ মাগরিব এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে আল-ইহসান ট্রাভেলসের নিবন্ধিত ২৬০ জন হজযাত্রী ছাড়াও সিলেটের অন্যান্য এজেন্সির সম্মানীত হজযাত্রীগণ অংশগ্রহণ করেন।
মাদ্রাসার ২য় তলায় সম্মানীত মহিলা হজযাত্রীবৃন্দের জন্য পর্দা সহকারে আলাদাভাবে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনের সু-ব্যবস্থা করা হয়েছে।
উক্ত হজ, উমরাহ ও জিয়ারত প্রশিক্ষন কর্মশালায় ঝেরঝেরি পাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আল-ইহসান ট্রাভেলসের সত্বাধিকারী আলহাজ্ব মাওলানা শায়েখ মাহমুদ সোয়াইব প্রশিক্ষণ প্রদান করেন। তিনি জানান, মাদ্রাসার ২য় তলায় মহিলা হজ যাত্রীদের জন্য প্রজেক্টর এর মাধ্যমে আলাদাভাবে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, এছাড়াও আগামী দিনগুলোতেও যেকোনো ট্রাভেলস এজেন্সির হজযাত্রীগণ এই হজ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।
হজ্ব প্রশিক্ষণকালে অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি মুসাহিদ কাসেমী, ঝেরঝেরী পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস খান, আল-ইহসান ট্রাভেলসের ব্যবস্থাপক (হজ্ব) এনায়েতুল হক চৌধুরী প্রমূখ ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন