editor
প্রকাশিত: 6:53 PM, May 24, 2023
আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ পরিচালিত প্রধান ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান গত ২৩ মে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগা মহল্লাস্থ আল ক্বোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মিশরের আল আজহার ইউনিভার্সিটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আমানাত উল্লাহ হেলাল।
আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদ আহমদ।
বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ আরিফ বিল্লাহ আমির, মাওলানা হাফিজ ক্বারী রহমতুল্লাহ, মাওলানা হাফিজ ক্বারী আব্দুর রহমান, মাওলানা ক্বারী রাসেল সিকদার, মাওলানা ক্বারী এমরান আহমদ, কেন্দ্রের শিক্ষক মাওলানা ক্বারী মোঃ সালমান আহমদ, ইঞ্জিনিয়ার ক্বারী লোকমান আহমদ, মাওলানা ক্বারী রফিক আহমদ, হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদ, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফিজ মাওলানা আমানাত উল্লাহ হেলাল সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কুরআন মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান। কুরআনে রয়েছে দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি। কুরআনের আলোই জীবন পরিচালনা করলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পরকালের পথ সুমগ হবে। প্রত্যেক শিক্ষার্থীদের দুনিয়ার জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন শিক্ষা গ্রহণের বিকল্প নেই। বক্তারা বলেন, যারা পবিত্র কুরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখেন, তারাই প্রকৃত আল্লাহ প্রেমি মানুষ।
বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কুরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা ও খেদমতের মাধ্যমে ভূমিকা রাখার আহবান জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন