editor
প্রকাশিত: 6:58 PM, May 24, 2023
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, “বিতর্ক শিক্ষার্থীদের শ্রবণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে।” তিনি আরো বলেন, মনন চর্চার অপরিহার্য অংশ সহপাঠ্য কার্যক্রম। এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ মসৃণ হয়। স্কলার্সহোম পরিবার চায় পরিবারের প্রত্যেকটি সদস্য পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমে যুক্ত হয়ে দেশ সমাজ বহির্বিশ্বে নিজেকে মার্জিত সংস্কৃতবান হিসেবে প্রতিষ্ঠিত করবে।
তিনি বুধবার (২৪ মে) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ারা বেগম, বিচারক প্যানেলে ছিলেন প্রভাষক মেহদী ইসলাম তপাদার তানভী, প্রভাষক মো. আশরাফুল্লাহ, প্রভাষক গোলাম মাওলা চৌধুরী। ফলাফল সংকলনে ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রনজিত পুরুকায়স্ত।
অনুষ্ঠান পর্যালোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন এবং সার্বিক সহোযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক পারভেজ আকরাম এবং প্রভাষক জাবেদ আহমেদ।
বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র এই তিন ক্যাটাগরিতে পক্ষ ও বিপক্ষ দল বক্তব্য ও যুক্তিখণ্ডন করেন। তিন ক্যাটাগরির মধ্যে জুনিয়র গ্রুপে বিপক্ষ দল ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে পক্ষ দল জয়ী হয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জুনিয় গ্রুপের রেজওয়ানা হালিম তাহিয়া, ইন্টারমিডিয়েট গ্রুপের মারিহা হক চৌধুরী ও সিনিয়র গ্রুপের আনোয়ারুত তিব্বিয়ান চৌধুরী।
অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ী দলের ও শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করেন একং বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন