editor

প্রকাশিত: 8:48 PM, December 25, 2022

বড়দিনে বাক্স খুলতেই বিশ্বকাপ! কে এই সান্তা ক্লজ?

বড়দিনে বাক্স খুলতেই বিশ্বকাপ! কে এই সান্তা ক্লজ?

ডিএসএস ডেস্ক :: বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। তবে আর্জেন্টিনার জনগনের জন্য এবারের বড়দিন একদমই আলাদা। কারণ এক সপ্তাহ আগেই লিওনেল মেসিদের হাতে উঠেছে বিশ্বকাপ শিরোপা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা হয়েই আর্জেন্টিনার জনগন বড়দিন উদযাপন করছে।

তাদের সেই আনন্দ যেন আরও বাড়িয়ে দিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পোস্ট করা একটি ভিডিও।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলে সিঁড়ি দিয়ে নেমে এলো। নামতে নামতে সে দেখে ক্রিসমাস ট্রি-র সামনে রাখা আছে লাল রংয়ের একটি বড় বাক্স। লাল ফিতায় বাঁধা বাক্সটি খুলতেই ছেলেটি হতবাক! কারণ বাক্সে তুলোর মধ্যে রাখা আছে বিশ্বকাপ শিরোপা! যেটা কয়দিন আগেই জিতে এনেছে লিওনেল মেসি বাহিনী। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার পর ছেলেটি বিশ্বকাপে হাতে তুলে একবার চুমু খেয়েই বলে ওঠে, ‘ধন্যবাদ পাপা লিওনেল।

খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস অনুসারে, বড়দিনে শিশুদের জন্য উপহার নিয়ে আসেন সান্তা ক্লজ। এই সান্তা ক্লজ আর্জেন্টিনায় ‘পাপা নোয়েল’ নামে পরিচিত। সেটাকেই পরিবর্তন করে ‘পাপা লিওনেল’ বলা হয়েছে ভিডিওতে। যার দ্বারা বোঝানো হয়েছে, এই সান্তা ক্লজ আর কেউ নন- লিওনেল মেসি! যিনি আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন। এদিকে মেসি তার বাড়ি রোজারিওতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন। কিন্তু বাড়ির সামনে ভক্ত-সমর্থকদের ভিড় লেগেই আছে।

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন