editor
প্রকাশিত: 4:45 PM, May 25, 2023
ডিএসএস ডেস্ক :: দুই দিনের ইন্দোনেশিয়া সফর শেষে বুধবার রাজধানী তেহরানে ফিরেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিন মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তার দেশ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতিতে অটল রয়েছে তার সরকার। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদোর আমন্ত্রণে দেশটি সফরে যান তিনি।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি এশিয়ার উদীয়মান শক্তি বলতে চীন, রাশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করেছেন।
সর্বশেষ সফরে তেহরান ও জাকার্তার মধ্যে ১১টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে জানিয়ে ইরানি নেতা বলেন, ইরান ও ইন্দোনেশিয়ার অর্থনীতি পরস্পরের পরিপূরক। ইন্দোনেশিয়া শুধু জনসংখ্যার দিকে দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশই নয়, বরং এটি এশিয়ার একটি প্রভাবশালী দেশ এবং আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য।
তেহরান ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের মতো মুসলিম বিশ্বের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও ইন্দোনেশিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, সফরকারী ইরানের প্রতিনিধিদলকে উষ্ণ সংবর্ধনা জানানোয় ইন্দোনেশীয় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইব্রাহিম রাইসি।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন