editor
প্রকাশিত: 4:59 PM, May 27, 2023
সিলেট সিটি করপোরেশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলোছেন, আগামী ২১ জুনের নির্বাচনে যদি সিলেট সিটির ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তা হলে সম্মানিত সিটিবাসীর স্বাস্থ সেবায় চারটি বিশেষায়িত নতুন হাসপাতাল করবো।
শনিবার (২৭ মে) সকালে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ও সিলেট ইউমেন্স হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে মানুষের চিকিৎসা সেবা দেয়ার আহবান জানিয়ে আনোয়ারুজ্জামার চৌধুরী বলেন, চিকিৎসা সেবা হলো সবচেয়ে সম্মান জনক পেশা। একজন মানুষকে সেবা করার মাধ্যমে সুন্দর জীবনে ফিরিয়ে আনার মতো আনন্দ আর কি হতে পারে?
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের যে হাসপাতাল গুলো আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মুলত এসব সম্সানিত নাগরিকের কথা চিন্তা করে আমি চারটি বিশেষয়িত হাসপাতাল করার উদ্যোগ করবো।এজন্য তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. একেএম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রনজিত সরকার, পরিচালনা উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
সিলেট ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, পরিচালক নজরুল ইসলাম খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূইঁয়া, ডা. সজীব সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপ পরিচালক ডা. হিমাংশু শেখর।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন