editor
প্রকাশিত: 5:11 PM, May 27, 2023
ডিএসএস ডেস্ক :: অধিকৃত পশ্চিম তীরে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর হাতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আলা কায়সিয়াহ নামের ওই ২৮ বছরের যুবককে গুলি করে হত্যা হয়েছে। শুক্রবার (২৬ মে) রাতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (২৬ মে) পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়াহকে ‘দখলদাররা’ গুলি করে হত্যা করেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত ফিলিস্তিনি যুবক তেনে ওমারিম বসতিতে একজন ইসরায়েলিকে ছুরিকাঘাত করার চেষ্টা করেন। এসময় একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে।
ইসরায়েলি বাহিনী বলছে, সশস্ত্র ওই হামলাকারীকে আটক করা হয়েছে এবং ইসরায়েলি বাসিন্দাকে অক্ষত উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইহুদিদের শাভুত উৎসব উপলক্ষে ওই বসতিতে লোকজন জড়ো হওয়ার সময় ঘটনাটি ঘটে।
মিডিয়াটির এক নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় যে, একজন ফিলিস্তিনি যুবক হামাগুড়ি দিয়ে একটি গেট পার হচ্ছে এবং ছুরি হাতে বসতিতে ঢুকছে। তবে ওই ভিডিওতে কথিত ছুরিকাঘাতের চেষ্টা বা ওই যুবককে যে গুলি করা হয়েছে, তার কিছুই দেখানো হয়নি।
এদিকে, কোনো সশস্ত্র গোষ্ঠী নিহত কায়সিয়াহকে তাদের সদস্য হিসেবে দাবি করেনি।
উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ। তা সত্ত্বেও পশ্চিম তীরে একের পর এক বসতি স্থাপন করে চলেছে ইসরায়েলি বাহিনী।
আর এ নিয়ে চলতে থাকা সংঘর্ষে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সেখানে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং কমপক্ষে ১৯ ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন