editor
প্রকাশিত: 7:05 PM, December 26, 2022

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষনা করছেন নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৯ জানুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু এ তফসিল ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়া তফসিল ঘোষনা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল, সিনিয়র আয়কর আইনজীবী আবু মো. আসাদ, বিধুভুষন ভট্টাচার্য্য, এডভোকেট সুব্রত কুমার রায়, এডভোকেট আলী আহমদ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, সঞ্জয় মালাকার, দেবদুলাল চৌধুরী, সুশীল চন্দ্র দাশ, মো. সাইদুর রহমান, কবিন্দ্র কুমার, মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, আ স ম মুবিনুল হক শাহীন সহ সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী ২৭ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৪ জানুয়ারি (বুধবার) ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৮ জানুয়ারি (রবিবার) মনোনয়পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৯ জানুয়ারি (সোমবার) বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১০ জানুয়ারি (মঙ্গলবার) মনোনয়পত্র প্রত্যাহার, ১১ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন