editor

প্রকাশিত: 11:34 AM, May 28, 2023

বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে: জিএম কাদের

বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে: জিএম কাদের

ডিএসএস ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, যেখানে দলের নিয়ন্ত্রণ থাকে সরকারের ওপর, দলের নিয়ন্ত্রণ থাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর, দলের নিয়ন্ত্রণ থাকে ইলেকশন কমিশনের ওপর, অন্যান্য প্রতিষ্ঠানের ওপর, দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের ওপর। তখন সেটাকে আর বহুদলীয় গণতন্ত্র বলা যায় না। সেটা তখন হয়ে যায় বাকশাল। বর্তমান সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা চালু করেছে এবং সেটা বাকশাল। আপনাদের বাকশালীয় কথা যাদের স্মরণ আছে, চিন্তা করে দেখেন তারা কি ছিলো।

শনিবার বিকালে রংপুর সদর উপজেলার পাগলাপীর কেন্দ্রীয় মসজিদ মাঠে সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের সীমাহীন দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলীয় করণের কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস বেড়ে গেছে। গ্যাস বিদ্যুৎ সার ডিজেল কিটনাশক পেট্টোল ভোগ্য পণ্য খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ জনের জীবনযাত্রা দুর্ভিসহ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে আকাশ ছোঁয়া মূল্যে মানুষজন বিশেষ করে নিম্ন আয় থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ শহর থেকে গ্রামমুখী হচ্ছে। দেশে ডলার সংকট শুরু হয়েছে।

বিরোধী দলীয় উপনেতা বলেন, দেশে এক নায়কতন্ত্র চালু করেছে। এটা করতে গিয়ে আপনারা শুনেছেন আমেরিকা একটা স্যাংসন দিয়েছে, স্যাংসনটা কি, যে আমার আমাদের এখানে আমি ঢুকতে দিবোনা। আমেরিকা ঢুকতে না দিলে হয় তো কানাডা ঢুকতে দিবে না, ইউরোপ ঢুকতে দিবেনা, ব্রিটিশরাও ঢুকতে দিবে না, বিভিন্ন ধরনের সরকারী কর্মকর্তা যারা টাকা পয়সা বিদেশে পাঠায় তাদের টাকা পয়সা তো দূরের কথা তাদের ছেলে-মেয়ে, পরিবার পরিজনদেরকেও যেতে দেয়া হবে না, আমেরিকা একটা এমন নিয়ম চালু করেছে। এখন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ শুরু হয়ে গেছে।

জিএম কাদের প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই আসন্ন উপজেলা নির্বাচনে রংপুর সদর উপজেলার জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাতীয় পার্টি সদর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক মো. মাসুদ নবী মুন্নার নাম ঘোষনা দেন এবং হাত তুলে পরিচিত করিয়ে দেন।

জাতীয় পার্টি রংপুর জেলার যুগ্ম আহবায়ক ডা. ইখলাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য মো. আদিলুর রহমান আদেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, জাপার কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলার যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়