editor
প্রকাশিত: 12:17 PM, April 26, 2025
সিলেটের সময় :: বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং একটি বৈধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গঠনের দাবিতে গতকাল রাতে দত্ত ম্যানশনের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, নেতৃত্বশূন্যতার কারণে বাজারের কার্যক্রমে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়েছে, যা ব্যবসায়ীদের স্বার্থে চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী রফিকুল ইসলাম বাদল, কবি ও সাবেক উপদেষ্টা মাসুক মিয়া আশিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী এমদাদুল হক স্বপন, সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, সদ্য সাবেক কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুম ও মুফতি দিলওয়ার হোসাইন চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা জানান, এই মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য পথ নির্ধারণ করা। সভার সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র ব্যবসায়ী ও সদ্য সাবেক কমিটির সদস্যদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যারা অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।ব্যবসায়ী মহল আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ গঠনমূলক ভূমিকা রাখলে খুব দ্রুতই একটি বৈধ ও নির্বাচিত কমিটির মাধ্যমে মদিনা মার্কেটের স্থিতিশীলতা ফিরে আসবে।
সভায় ব্যাবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি জুবের আহমদ জুবেল,সাবেক যুগ্ম সম্পাদক ফারুক আহমদ,সিনিয়র ব্যাবসায়ী হীরা মিয়া ,আব্দুল করিম সাচ্ছু,নাহিদ ইসলাম ,হিরন মিয়া,জামাল আহমদ,আবুল মিয়া,মৌন দাশ,বদরুল মিয়া,হিরা মিয়া,রুমেল আহমদ,জাহিদআহমদ,সাজু আহমদ,সাজ্জাদ হোসেন,কয়েছ আহমদ, কাওসার আহমদ,ছাদেকুর রহমান,হাবিবুর রহমান তালুকদার , মিটু দাশ,সাহেদ আহমেদ ,কামরুল ইসলাম ,নাহিদ আহমদ প্রমুখ
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
1 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
7 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
1 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর)
5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি