editor

প্রকাশিত: 11:19 AM, August 28, 2020

বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ।। গাড়ি ভাংচুর, নিহত ১

বিয়ানীবাজারে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ।। গাড়ি ভাংচুর, নিহত ১

নিহত নিজাম উদ্দিন ( ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দল বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা পাল্টা হামলা, গুলাগুলি ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন (৫৫) উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামের খলিল উদ্দিনের পুত্র। ২৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ১টায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর শহরের দক্ষিণ বাজারে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিবাদ সভা শুরু হয়। এদিকে বেলা ১টার দিকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল শহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখ থেকে শুরু হয়। মিছিলটি দক্ষিণ বাজারস্থ বিএনপির সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষে বাকবিতন্ডা ও ধাক্কা-ধাক্কি ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাটি, দা, হকিষ্টিক ও ইটপাটকেল দিয়ে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েক রাউন্ড গুলাগুলিও হয়। এ সময় রাস্তার পাশে পার্কিংয়ে থাকা দুটি সিএনজি অটোরিক্সা ও ১টি নোহা গাড়ি ভাংচুর করা হয়। রাজনৈতিক এই সংঘর্ষে গোটা শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয় নেয়। পথচারীরা প্রাণের ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষ ও পথচারীসহ প্রায় ১১ জন আহত হন। পুলিশ আসার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকা নিজাম উদ্দিন নামের এক ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নিহত নিজাম উদ্দিন কে তাদের দলীয় কর্মী বলে দাবী করছে।
সংঘর্ষ ও খুনের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের প্ররোচনায় নিহতের পিতা খলিল উদ্দিন বাদী হয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ ২৭/০৮/২০২০ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আব্দুল মুছব্বিরের পুত্র নজমুল হোসেন পুতুল (৫২), পাতন গ্রামের শওকত আহমদের পুত্র সিদ্দিক আহমদ (৪৮), ঘুঙ্গাদিয়া গ্রামের মোঃ আলা উদ্দিন এর পুত্র সাহেদ আহমদ (২৩), খাসাড়িপাড়া গ্রামের নুর উদ্দিন এর পুত্র রুমেল আহমদ (৪২), শ্রীধরা গ্রামের আব্দুল মতিনের পুত্র আবু নাসের পিন্টু (৪৬), খাসা গ্রামের নজিব আলীর পুত্র আক্তার অনিক (৩৫), দাসগ্রামের মৃত আমির আলীর পুত্র গিয়াস উদ্দিন (৪৪) সহ ২০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরো ৩০ জন আসামী।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে একদল পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে শহরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ প্রাথমিক সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের