editor
প্রকাশিত: 2:42 PM, May 29, 2023
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, ব্যবসা বান্ধব সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাবো। আমি এই নগরীর একজন বাসিন্দা ও ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদের সমস্যা সম্পর্কে অবহিত রয়েছি। আমি জানি বিগত দিনগুলোতে ব্যবসায়ীদেরকে চরম জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এই ধারা চলতে দেয়া যায় না। আমি মেয়র নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করে যাবো।
তিনি সোমবার (২৯ মে) দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জাপা নেতা মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগরের আহ্বায়ক সুফিয়ান খান, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি আফজাল হোসেন মান্না সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন