editor
প্রকাশিত: 4:20 PM, May 29, 2023
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২৮ মে রবিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ডাঃ শামীমুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদের সিলেট জেলার সদস্য সচিব ডা. শাহনেওয়াজ, আলোচাসভা ও দোয়া মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম, এডভোকেট আশিক উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, অধ্যক্ষ সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাদা দল’র সাবেক সভাপতি, প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, শাবিপ্রবির ইউটেব’র যুগ্ম মহাসচিব ড. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা.শিব্বির আহম্মদ শিবলি, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ সিফাত আলী, মৌলভীবাজার জেলা শিক্ষক সমিতির সম্পাদক সিহাবুর রহমান, এগ্রিকালচার এসোসিয়েশন সিলেটের দপ্তর সম্পদক জামিল আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বদরুদোজা বদর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
এছাড়াও আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সিনিয়র পেশাজীবি নেতা অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা স্বাধীনতা পেতাম না। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বলেন এ-ই সরকারের দিন শেষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী জননেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশ পরিচালনা করবেন। তিনি সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনকে সফল করতে কাজ করার আহবান জানান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স