editor
প্রকাশিত: 6:55 PM, May 29, 2023
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বর্তমান সরকার একটি লুটপাটকারী সরকার। এ সরকার গরিব মারা সরকার। তারা জনগণের টাকা লুটেপুটে খাচ্ছে। এ সরকারের অধীনে সাধারণ মানুষ আজ বেশি নির্যাতিত। লাগামহীন নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের নেই বাক স্বাধীনতা, নেই গণতন্ত্র, ফ্যাসিস্ট কায়দায় এই সরকার দেশ চালাচ্ছে। দীর্ঘ এক যুগের অধিক সময় এই দেশের মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয় না। দিনের ভোট রাতে হয়।
তিনি সোমবার (২৯ মে) বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজার, বালিউরা বাজার ও ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা নুর আলী ইমরান এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, তাইবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা লয়লুছ খাঁন, ওলিউর রহমান, করম আলী, ইউসুফ মিয়া, ফয়জুল, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ মিয়া, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার, মনসুর, নুরুল আমিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন