editor

প্রকাশিত: 7:17 PM, May 29, 2023

সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

সিলেটে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। ওই কর্মকর্তার নাম মো. আব্দুর রহিম। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী। গত ১৩ মে ওই কর্মকর্তার স্ত্রী আকলিমা বেগম থানায় হাজির হয়ে এজাহার দাখিল করলে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি ( নং ২৪/২৭৪) রুজু করে।

মামলার এজাহারে বলা হয়, বিগত ২০১৪ সালের ১৭ এপ্রিল চার লাখ টাকা দেনমোহরে ইসলামী শরিয়াহ মোতাবেক গণপূর্তের কর্মকর্তা মো. আব্দুর রহিমের সঙ্গে বাদীনি আকলিমা বেগমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। আকলিমার সুখের কথা চিন্তা করে তার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। কিন্তু সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন ২০ লাখ টাকা যৌতুক পান। এক পর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। ঘটনার দিন গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে রহিম তার স্ত্রী আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন। এসময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠায়।

ভিকটিম আকলিমা বেগম বলেন,‘ তিনি টাকার জন্য শুধু মারধর করে। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলে। ওসিসিতে চিকিৎসা নেওয়ার পর আমি মামলা করেছি।’

মামলা রুজুর বিষয়টি স্বীকার করে সিলেট গণপূর্তের উপ সহাকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, আমি তাকে মারধর করিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে ভিকটিম আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গির আলম বলেন, গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই সুমন মন্ডল বলেন, আসামি মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আকলিমাকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।’

এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, আমরা জানতে পেরেছি উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় নীতিমালার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন